দিল্লি বিস্ফোরণ : আরও ৪ অভিযুক্ত গ্রেফতার 

0
60
ছবি সৌজন্যে : এক্স
দিল্লির লালকেল্লা সংলগ্ন ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণের তদন্তে বড় সাফল্য পেয়েছে জাতীয় তদন্ত সংস্থা। তদন্তের গতি আরও বাড়াতে এনআইএ এবার শ্রীনগর থেকে গ্রেফতার করেছে চার প্রধান অভিযুক্তকে।
পুলিশ সূত্রে খবর, ডা. মুজাম্মিল শেখিল গনাই, ডা. আদিল আহমেদ রাঠার, ডা. শাহিন সইদ, মুফতি ইরফান আহমদ ওয়াগে। ঘটনায় মোট মৃতের সংখ্যা ১৫। জখম হয়েছেন অন্ততপক্ষে ২৫। তদন্তে প্রথম বড় অগ্রগতি আসে কাশ্মীরের বাসিন্দা আমির রশিদ আলি-র গ্রেফতারের মধ্য দিয়ে। তাঁর নামেই ছিল বিস্ফোরণে ব্যবহৃত গাড়ির রেজিস্ট্রেশন। এনআইএ-র দাবি, আত্মঘাতী হামলাকারী উমর নবি-র সঙ্গে মিলেমিশে হামলার ছক কষেছিলেন আমির।
নবি-র আর একটি গাড়িও জব্দ করেছে এনআইএ। ইতিমধ্যেই ঘটনায় ৭৩ জন প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তির বয়ান নথিভুক্ত করেছে তদন্তকারী সংস্থা। পাটিয়ালা হাউস কোর্টের নির্দেশে তাঁদের হেফাজতে নেওয়া হয়। এনআইএ জানাচ্ছে, হামলার পরিকল্পনা, অর্থসংস্থান, প্রযুক্তিগত সহায়তা-সব দিকেই বড় ভূমিকা ছিল এই চার জনের।