গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National দিল্লি জিমখানা ক্লাব : ৫ জুন জমি দখল না

    দিল্লি জিমখানা ক্লাব : ৫ জুন জমি দখল না

    0
    6
    ছবি সৌজন্যে : এক্স
    দিল্লির জিমখানা ক্লাবে ৫ জুন উচ্ছেদ করা হবে না। মঙ্গলবার দিল্লি হাইকোর্টে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের বক্তব্য, কোনও ধরনের উচ্ছেদ প্রক্রিয়া শুরু হওয়ার আগে যথাযথ নোটিস দেওয়া হবে।
    এ কথা শোনার পরে আদালত জানিয়েছে, আপাতত এই মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার দরকার নেই। আগামী ৫ জুনের মধ্যে লুটিয়েন্স দিল্লির ২৭.৩ একর জমি ছেড়ে দেওয়ার জন্য দিল্লির জিমখানা ক্লাবকে নোটিস পাঠিয়েছে কেন্দ্র। ২২ মে ওই নির্দেশ দেওয়া হয়েছিল। তার বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হন ক্লাব কর্তৃপক্ষ। মঙ্গলবার বিচারপতি অবনীশ ঝিঙ্গানের বেঞ্চে শুনানি হয় মামলার। সেখানে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, আগামী ৫ জুন দিল্লি জিমখানা ক্লাবের জমি জোর করে নিয়ে নেবে না কেন্দ্রীয় সরকার।