গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk দিল্লির হকারের বিরুদ্ধে ফৌজদারি আইনে অভিযোগ  

    দিল্লির হকারের বিরুদ্ধে ফৌজদারি আইনে অভিযোগ  

    0
    757
    Delhi hawker charged under criminal law
    Delhi hawker charged under criminal law

    দেশে নতুন ফৌজদারি আইন কার্যকর হওয়ার পর প্রথম অভিযোগ দায়ের হয়েছে দিল্লির এক হকারের বিরুদ্ধে। সোমবার থেকেই ভারতীয় ন্যায় সংহিতা-সহ নতুন তিন ফৌজদারি আইন চালু হয়েছে সারা দেশে।

    আর নতুন ফৌজদারি আইনের আওতায় প্রথম এফআইআর দায়ের হয়েছে দিল্লির এক হকারের বিরুদ্ধে। অভিযুক্ত হকারের নাম পঙ্কজ কুমার। তিনি বিহারের পাটনার বাসিন্দা। দিল্লি রেল স্টেশনের কাছে একটি রাস্তা ঘিরে ব্যবসা চালানোর জন্য তাঁর বিরুদ্ধে নতুন ফৌজদারি আইনের ২৮৫ ধারার অধীনে পুলিশ এফআইআর দায়ের করেছে বলে খবর।  ২৮৫ ধারা অনুযায়ী, কোনও ব্যক্তি যদি তাঁর দখলে থাকা সম্পত্তির মাধ্যমে অন্যের যাতায়াতের পথে বাধা সৃষ্টি করেন অথবা অন্য কোনও ব্যক্তির বিপদ, বাধা বা আঘাতের কারণ হন, তাহলে শাস্তিস্বরূপ তাঁকে জরিমানা দিতে হবে। যা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত হতে পারে। সেই ধারাতেই এফআইআর দায়ের হল দিল্লির ওই হকারের বিরুদ্ধে। ওই হকারকে জলের বোতল এবং গুটখা বিক্রি করতে দেখে দিল্লি পুলিশ। অস্থায়ী দোকানটি মানুষের যাতায়াতের পথে বাধা সৃষ্টি করছে জানিয়ে দোকানদারকে সেটি সরিয়ে নিতে বলা হয়। কিন্তু দোকানদার রাজি না হওয়ায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।