
ভোগ দখলে ওয়াকফ সম্পত্তি নিয়ে সত্যিই যে আশঙ্কার জায়গা রয়েছে তা মেনে নিয়েছে শীর্ষ আদালত। শুনানি চলাকালীন এদিন মামলাকারীদের আইনজীবী অভিষেক মনু সিংভিকে মাঝপথে থামিয়ে প্রধান বিচারপতি বলেছেন, দিল্লি হাইকোর্ট ও নাকি ওয়াকফের জমিতে তৈরি।
সব ক্ষেত্রেই এমনটা ঘটেছে তা নয়। কিন্তু বাস্তবিকই উদ্বেগের কারণ রয়েছে। ওয়াকফ সংশোধনী আইনে মুসলিম স্বার্থবিরোধী বলে অভিযোগ তুলে বড়সড় আন্দোলনের পথে হেঁটেছে সংখ্যালঘু সম্প্রদায়েরর একটা বড় অংশ। এনিয়ে দেশজুড়েই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে।






