
সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ দিল্লি হাইকোর্টের। আদালত সাফ জানিয়ে দিল, প্রত্যেক নাগরিকের জীবন মূল্যবান। তাই নিয়মিত সোনমের মেডিক্যাল পরীক্ষা করাতে হবে। প্রয়োজনীয় ওষুধপত্র দিতে হবে।
তাঁর জীবন বাঁচানোর সবরকম চেষ্টা সরকারকে করতে হবে। নিট পরীক্ষার প্রশ্নফাঁস ও দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তরমন্তরে ১৯ দিন ধরে তিনি অনশনরত।
তাঁর শারীরিক অবস্থা উদ্বেগজনক। দ্রুত খাবার খাওয়ানো না গেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। অথচ দিল্লির যন্তরমন্তরে অনশনরত সোনম ওয়াংচুককে নিয়ে বিন্দুমাত্র উদ্বেগ দেখায়নি কেন্দ্র। অনশনরত সোনম ওয়াংচুক দেশবাসীর উদ্দেশ্যে দিয়েছেন ভিডিওবার্তা। আদালতে আরও দাবি করেন, সোনমের মৃত্যু হলে তা দেশ ও বিশ্বের জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয় হবে। তাই অবিলম্বে বিষয়টিতে কেন্দ্রের হস্তক্ষেপ প্রয়োজন।
