দিল্লি কা লাড্ডু, একুশের মঞ্চে খোঁচা মুখ্যমন্ত্রীর 

0
65
ছবি সৌজন্যে :ফেসবুক

দিল্লি থেকে এসে বাংলা দখল করা যায় না। একুশের মঞ্চ থেকে কার্যত দিল্লির বিজেপি নেতৃত্বকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট আসতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে তৎপরতা বাড়াতেই আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেছেন যাই করুক না কেন বাংলা কখনও দিল্লি কা লাডুর কাছে মাথা নত করবে না। যাঁরা বাংলাকে চেনেনই না, বোঝেন না তারা আর কি করতে পারে। প্রশ্ন তুলেছেন বাংলা দখল করে কি করতে চায় মাছ-মাংসা খাওয়া, শাড়ি পরা বন্ধ করতে চায়। এরপরেই তিনি বলেছেন এই অত্যাচার, ব্যাভিচারের বিরুদ্ধে জোটবদ্ধ হতে হবে। বাংলাকে জোর করে দখল করা যাবে না।

তিনি আরও বলেছেন বাংলার জন্য ওরা বড্ড বেশি হ্যাংলা। শেষে তিনি বলেছেন গায়ের জোরে সবকিছু হলেও মানুষের মন জয় করা যায় না।