গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National দিল্লি মদকাণ্ডে ক্ষতি ২০০২ কোটি, দাবি সিএজি’র

    দিল্লি মদকাণ্ডে ক্ষতি ২০০২ কোটি, দাবি সিএজি’র

    0
    106
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    দিল্লি মদকাণ্ডে এক বছরেই রাজ্য সরকারের ২ হাজার কোটি টাকার’ও ক্ষতি হয়েছে। বিধানসভায় পেশ করা ক্যাগ রিপোর্টে এমনই উল্লেখ রয়েছে। সিএজি জানিয়েছে, ২০২১-‘২২ আর্থিক বছরে দিল্লি সরকারের আবগারি বিভাগের প্রায় ২ হাজার কোটির ‘ও টাকা ক্ষতি হয় মূলত দুটি কারণে। এক. আবগারি লাইসেন্স পুনর্নবীকরণের নিয়ম শিথিল। তাতে আর্থিক ছাড় দেওয়া হয়েছিল।
    দুই. করোনার সময়ের ক্ষতিপূরণের সিদ্ধান্ত নেয় সরকার। সরকারি কোষাগারে জমা হওয়ার পরিবর্তে ওই টাকা ব্যবসায়ীদের ঘরে গিয়েছে। দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মদকাণ্ডের তদন্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া-সহ আগের সরকারের একাধিক মন্ত্রী এবং আপের বিধায়ক, সাংসদ ছাড়াও বিগত শাসক দলের বিরুদ্ধেও চার্জশিট দিয়েছে.