
আধুনিক সুবিধায় সজ্জিত কর্তব্য পথে কর্তব্য ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের পর কর্তব্য ভবন ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী।
দিল্লিতে থাকা বিভিন্ন মন্ত্রক ও বিভাগকে একত্রিত করে দক্ষতা, উদ্ভাবন এবং সযোগিতার বৃদ্ধির জন্য কর্তব্য ভবন তৈরি কর হয়েছে। ওখানে স্বরাষ্ট্র, বিদেশ, গ্রামীণ উন্নয়ন, এমএসএমই, ডিওপিটি, পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক বং প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টার অফিস থাকবে।
আগামী মাসের মধ্যে আরও দুটি ভবনের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে, আরেকটি ভবনের নির্মাণ কাজ আগামী বছরের এপ্রিলের মধ্যে শেষ হওয়ার লক্ষ্য রয়েছে এবং ২০২৬ সালের অক্টোবরের মধ্যে আরও দুটি ভবন নির্মাণের লক্ষ্য রয়েছে।
