
বাংলাদেশে অস্থিরতা তৈরিতে দিল্লির কোনও দায়, স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। দিন কয়েক আগেই বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান অভিযোগ করেছিলেন, বাংলাদেশে অস্থিরতা তৈরির পিছনে রয়েছে ভারত। সেই নিয়ে প্রশ্ন করা হলে রণধীর জওসওয়াল বলেছেন, বাংলাদেশ সরকারের নিজেদের প্রশাসন প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির দায়ভার তাদের ওপরেই বর্তায়।
এমন পরিস্থিতিতে কেউ যদি বলেন বাইরের কোনও শক্তি এই অস্থিরতার জন্য দায়ী, তখন এটাই মনে করতে হবে আসল সমস্যাগুলি থেকে মনোযোগ সরিয়ে অন্যদের ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। এই ধরণের বক্তব্যে সমস্যার সমাধান হয়ে যায় না। বাংলাদেশে নির্বাচন নিয়ে তাঁর মন্তব্য, দ্রুত নির্বাচন হলে তা বাংলাদেশের আশা-আকাঙ্ক্ষা পূরণে সহযোগী হবে। বাইট: রণধীর জয়সওয়াল, মুখপাত্র, বিদেশমন্ত্রক
গত রবিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বৈঠকের পরই নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সঙ্কটের মধ্যে রয়েছে। এজন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকা দরকার বলে মনে করেন মহম্মদ ইউনুস, দাবি করেছিলেন মাহমুদর। সেই মন্তব্যের জবাব দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র।
