গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National দিল্লি সিএমও ওড়ানোর হুমকি, পাটনার গুরুদ্বারেও

    দিল্লি সিএমও ওড়ানোর হুমকি, পাটনার গুরুদ্বারেও

    0
    73
    ছবি সৌজন্যে : এক্স
    দিল্লির মুখ্যমন্ত্রীর সচিবালয় উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল। যা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে রাজধানীতে।
    মঙ্গলবার দুপুর সাড়ে ৩টেয় এই বিস্ফোরণ হবে, সচিবালয় গুঁড়িয়ে যাবে বলে লেখা হয় সেখানে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বম্ব ডিসপোজাল স্কোয়াড। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, কোথা থেকে এই ইমেল করা হয়েছে, তা জানতে সাইবার সেলকে নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রয়োজনীয় আগাম সতর্কতা জারি করা হয়েছে। এদিকে, পাটনা সাহিব গুরুদ্বারায় বোমা হামলার হুমকি। এই হুমকি মেল পাওয়ার পরেই নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হুমকির ইমেল আসার পরেই, গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পরে।
    পুলিশ জানিয়েছে, গুরু গোবিন্দ সিংয়ের জন্মস্থান তখত শ্রী হরমন্দির জি পাটনা সাহিব সোমবার সন্ধ্যায় হুমকি ইমেলটি পেয়েছে। গুরুদ্বারা কর্মকর্তারা জানিয়েছেন, অজ্ঞাতপরিচয়ের প্রেরক দাবি করেছেন যে তিনি প্রাঙ্গণের ভিতরে চারটি স্থানে আরডিএক্স দিয়ে তৈরি চারটি বিস্ফোরক পুঁতে রেখেছেন।