
নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর নাম ও পরিচয় প্রকাশ করেছে দিল্লি পুলিশ। দেখা যাচ্ছে, মৃতেরা অধিকাংশ হয় বিহার, অথবা দিল্লির বাসিন্দা। এক জন কেবল হরিয়ানার বাসিন্দা রয়েছেন। তাঁদের মধ্যে সাত বছরের শিশু থেকে শুরু করে ৭৯ বছরের বৃদ্ধা— সব বয়সের মানুষ রয়েছেন। দিল্লি পুলিশের প্রকাশিত তালিকা অনুযায়ী নয়াদিল্লিতে মৃতেরা হলেন— বিহারের বক্সারের বাসিন্দা আহা দেবী।
দিল্লির সঙ্গম বিহারের বাসিন্দা পিঙ্কি দেবী। দক্ষিণ-পূর্ব দিল্লির সরিতা বিহার এলাকার বাসিন্দা শীলা দেবী। উত্তর-পশ্চিম দিল্লির বাওয়ানার বাসিন্দা ব্যোম। বিহারের সারণের বাসিন্দা পুনম দেবী। বিহারের পটনার বাসিন্দা ললিতা দেবী। বিহারের মুজাফ্ফরনগরের বাসিন্দা সুরুচি। বিহারের সমস্তিপুরের বাসিন্দা কৃষ্ণা দেবী। বিহারের সমস্তিপুরের বাসিন্দা বিজয় শাহ। বিহারের বৈশালীর বাসিন্দা নীরজ। বিহারের নওয়াদার বাসিন্দা শান্তি দেবী। বিহারের নওয়াদার বাসিন্দা পূজা কুমার।
হরিয়ানার ভিওয়ানির বাসিন্দা সঙ্গীতা মালিক। দিল্লির মহাবীর এনক্লেভের বাসিন্দা পুনম। দিল্লি পশ্চিমের নাঙ্গলোইয়ের বাসিন্দা মমতা ঝা। দিল্লির সাগরপুরের বাসিন্দা রিয়া সিং। দিল্লির বিজওয়াসনের বাসিন্দা বেবি কুমারী। দিল্লি পশ্চিমের নাঙ্গলোইয়ের বাসিন্দা মনোজ। এরা কেউ কুম্ভ থেকে স্নান সেরে ফিরছিলেন, কেউ আবার কুম্ভের দিকে যাচ্ছিলেন।








