খুব খারাপ পর্যায়ে দিল্লি দূষণ, অস্বস্তি অব্যাহত

0
143
ছবি সৌজন্যে : এক্স
দিল্লিতে দূষণের মাত্রা সামান্য কমলেও অস্বস্তি অব্যাহত। আট দিন ধরে টানা রাজধানীতে বাতাসের গুণমানের সূচক রয়েছে খুব খারাপ পর্যায়ে।
রবিবার সকালে রাজধানীর গড় একিউআই ছিল ৩১১। খুব শীঘ্র পরিস্থিতির উন্নতির সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞেরা। তার কারণ, ঠান্ডা আবহাওয়া এবং ধোঁয়াশা।দিল্লিতে বাতাসের গুণমান সূচক মাপার জন্য ৩৭টি পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। সেখান থেকে পাওয়া তথ্য বলছে, রবিবার সকালে আনন্দ বিহারে একিউআই ছিল ৩৪২, আইটিওতে ছিল ৩২১, মুণ্ডকায় ৩৬০। শহরের কিছু অংশে একিউআই ৩০০-র নীচে নেমেছে। লোধি রোডে ২৫৬, পুসায় ২৮৯, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ২৯৯ ছিল একিউআই। অর্থাৎ সেখানে বাতাসের গুণমানের সূচকের উন্নতি হয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে। দিল্লি এবং এনসিআরে দূষণ নিয়ন্ত্রণের জন্য চার স্তরীয় পরিকল্পনা রয়েছে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট-এর।দিল্লিতে একিইউআই খারাপ হলে জিআরএপি-১ চালু করা হয়।একিউআই ৩০০-র গণ্ডি ছাড়ালে জিআরএপি-২ চালু করা হয়। একিউআই ৪০০ ছাড়ালে জিআরএপি-৩ চালু করা হয়।
একিউআই ৪৫০ ছাড়ালে জিআরএপি-৪ চালু করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে সোমবার পর্যন্ত দিল্লিতে জিআরএপি-৪ চালু থাকতে চলেছে।