গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home National দিল্লিতে মরসুমের শীতলতম দিন, শৈত্যপ্রবাহ 

    দিল্লিতে মরসুমের শীতলতম দিন, শৈত্যপ্রবাহ 

    0
    113
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    মরসুমের শীতলতম দিনের সাক্ষী হয়েছে দিল্লি। বৃহস্পতিবার সকালে দেশের রাজধানী এবং সংলগ্ন এলাকায় তাপমাত্রা ৫ ডিগ্রির নীচে নেমেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দিল্লির সামগ্রিক তাপমাত্রা ৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

    এই মরসুমে এখনও পর্যন্ত এটিই সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা। শুধু তাই নয়, গত ১৪ বছরের মধ্যে এই প্রথম ডিসেম্বরে এতটা পারদ পতন হয়েছে দিল্লিতে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক দিন শৈত্যপ্রবাহ চলবে দিল্লিতে। শুধু দিল্লি নয়, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানার মতো উত্তর ভারতের একাধিক রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বুধবার নতুন করে তুষারপাত হয়েছে জম্মু-কাশ্মীরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজস্থানের কোনও কোনও অংশে সোমবার পর্যন্ত শৈত্যপ্রবাহ চলবে। দিল্লি এবং গুজরাটের একাংশেও তা চলতে পারে শনিবার পর্যন্ত।

    পূর্ব ভারতে আগামী দু’দিনে তাপমাত্রা ধাপে ধাপে ২ থেকে ৩ ডিগ্রি কমবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিম ভারতে অবশ্য ২-৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।