
সিরিয়াল কিলার চন্দ্রকান্ত ঝা, যে দিল্লির কসাই নামেও পরিচিত। তাঁকে এক বছর পর গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
২০২৩ সালের অক্টোবরে প্যারোলে ছাড়া পেয়েছিল চন্দ্রকান্ত। কিন্তু তার পর আর জেলে ফিরে আসেনি সে। চন্দ্রকান্তের খোঁজে গত এক বছরেরও বেশ সময় ধরে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে পুরাতন দিল্লি রেলস্টেশন থেকে এই সিরিয়াল কিলারকে গ্রেফতার করে পুলিশ। বছর আটচল্লিশের চন্দ্রকান্ত বিহারের বাসিন্দা। তিনটি খুনের মামলায় ২০১৩ সালে তাকে দোষী সাব্যস্ত করে আদালত এবং যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। দশ বছর জেলবন্দি থাকার পর ২০২৩ সালে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। সেই সুযোগে গা ঢাকা দেয় চন্দ্রকান্ত। প্রথমে তাঁদের সঙ্গে বন্ধুত্ব করত।
তাঁদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করত। তার পর তাঁদের খুন করে দেহ টুকরো করার পর দিল্লির বিভিন্ন প্রান্তে ফেলে দিয়ে আসত।
