গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National দিল্লি ধাঁচে ভারতে আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা!

    দিল্লি ধাঁচে ভারতে আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা!

    0
    58
    ছবি সৌজন্যে : এক্স
    দিল্লিতে সন্ত্রাসী বিস্ফোরণের পরও কাটছে না আতঙ্ক। এবার জম্মু-কাশ্মীরে জঙ্গি-অনুপ্রবেশ নিয়ে বড়সড় পর্দাফাঁস! সূত্রের খবর, শীতকালে সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে একাধিক পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীগুলি।
    দিল্লির মতোই সুইসাইড বম্বিংয়ের পরিকল্পনা ছিল তাঁদের। সূত্রের খবর, দিল্লির মতোই আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা করা হচ্ছে। মুভিং ভেহিকল আইইডি ব্যবহার করতে পারে জঙ্গিরা। এক্ষেত্রেও, পড়াশোনা করা যুবকদের সুইসাইড বম্বার বানানোর প্রস্তুতিও চলছে বলে সূত্রের খবর। দিল্লি বিস্ফোরণের পর ফের একবার হোয়াইট কলার মডিউল ব্যবহার করতে পারে জঙ্গিরা বলে সূত্রের খবর। এর আগে দিল্লির বিস্ফোরণের তদন্তে ১২টি স্য়ুটকেস উদ্ধারের পর প্রশ্ন উঠছে, তবে কি স্যুটকেস বোমায় বিস্ফোরণ ঘটানোর ছক ছিল জঙ্গিদের?
    সেই আটের দশক থেকে, একাধিক নাশকতার ঘটনায় বারবার এই অস্ত্র ব্যবহার করেছে জঙ্গিরা। সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণকাণ্ডে ধৃত ডাক্তারদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, সিগনাল অ্যাপে তৈরি একটি গ্রুপের মাধ্যমে চলত জইশ-এ-মহম্মদের ফিদায়েঁ মডিউল। সেই গ্রুপে যুক্ত ছিল বিস্ফোরণের অন্যতম চক্রী উমর সহ ধৃত চিকিৎসক মুজাম্মিল আহমেদ, আদিল আহমেদ রাথের ও শাহিন শাহিদ-রা।