দিল্লি ছুঁল ৪৪ ডিগ্রি! তাপপ্রবাহের সম্ভাবনা, সতর্কতাও

0
58
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
মাঝ এপ্রিলেই দেশের রাজধানীতে তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের বেশ কয়েকটি রাজ্যে আগামী চার-পাঁচ দিন তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হবে।
পাশাপাশি মৌসম ভবন সতর্ক করেছে, উত্তর-পশ্চিম, মধ্য এবং পূর্ব ভারতের বেশ কিছু অংশে লু বইবে। পাঞ্জাবের চার জেলা লুধিয়ানা, সঙ্গরুর, ফতেহগড় সাহিব এবং পটিয়ালায় ২৪ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ এবং প্রচণ্ড গরমের পরিস্থিতি জারি থাকবে। অন্যদিকে, চণ্ডীগড় এবং সংলগ্ন অঞ্চলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, ২৪ এপ্রিল পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
দিল্লি, পাঞ্জাব থেকে শুরু করে ছত্তীশগঢ় পর্যন্ত বেশ কয়েকটি রাজ্যে লু বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে তাপমাত্রার পারদ আরও চড়বে আগামী চার-পাঁচ দিন।