গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National স্কোয়াড জোট-এ দিল্লিকে চায় ট্রাম্প 

    স্কোয়াড জোট-এ দিল্লিকে চায় ট্রাম্প 

    0
    262
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    চিনকে চাপে রাখার জন্য কো়য়াড-এর পাশাপাশি আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট স্কোয়াড-এও নয়াদিল্লিকে চান ডোনাল্ড ট্রাম্প। জাপান, অস্ট্রেলিয়া ও ফিলিপিন্সকে নিয়ে গঠিত আমেরিকার নেতৃত্বাধীন ওই সামরিক জোটে ভারত এবং দক্ষিণ কোরিয়াকে আমন্ত্রণ জানানো হতে পারে। ইতিমধ্যেই ফিলিপিন্সের তরফে এ বিষয়ে নয়াদিল্লির কাছে আমন্ত্রণ পৌঁছেছে বলে সরকারের একটি সূত্র জানাচ্ছে।
    ফিলিপিন্স সেনাপ্রধান জেনারেল রোমিও এস ব্রাউনার নয়াদিল্লিতে একটি আলোচনাসভায় যোগ দিতে এসে সেই ইঙ্গিতও দিয়েছেন। দক্ষিণ চিন সাগরে লালফৌজের দাপট প্রতিরোধ করতে এবং তাইওয়ানের নিরাপত্তার স্বার্থে গত বছর হাওয়াইয়ে আনুষ্ঠানিক ভাবে স্কোয়াড গঠন করেছে পেন্টাগন।