
ডিসেম্বরের শুরুতেই ঠাণ্ডায় কাঁপছে রাজধানী দিল্লি। শনিবার মরশুমের শীতলতম দিন, তাপমাত্রার পারদ নেমেছে ৭.১ ডিগ্রি সেলসিয়াসে। তবে এতেই শেষ নয়, আরও ঠান্ডা পড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।
চলতি শীতের মরশুমে দিল্লিবাসীর জন্য অপেক্ষা করছে কনকনে ঠান্ডা। তাপমাত্রাও রেকর্ড গড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ৭ ডিগ্রি সেলসিয়াসের নীচে পারদ পতন এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। তবে হাড়কাঁপানো ঠান্ডা পড়লেও বাতাসের গুণমানে কোনও উন্নতি চোখে পড়েনি দিল্লিতে। মরশুমের শীতলতম দিনেও দিল্লিতে বাতাসের গুণমান রয়েছে ২২২।
এ দিকে, পারদ পতন হয়েছে ডিসেম্বরের কলকাতাতেও। দেশের উত্তর–পশ্চিম দিক থেকে ফের ঠান্ডা বাতাস ঢুকতে শুরু করায় কমেছে।
