গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National দিল্লিতে মহিলাদের মাসে ২৫০০ টাকা, উপহাস আপের

    দিল্লিতে মহিলাদের মাসে ২৫০০ টাকা, উপহাস আপের

    0
    112
    ছবি সৌজন্যে : এক্স
    নির্বাচনী প্রতিশ্রুতিমতো আন্তর্জাতিক নারী দিবসে দিল্লির মহিলাদের জন্য মাসে আড়াই হাজার টাকার মহিলা সমৃদ্ধি যোজনা অনুমোদন পেয়েছে মন্ত্রিসভায়। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ক্যাবিনেট বৈঠক শেষে বলেছেন, নারী দিবসে মন্ত্রিসভা নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করে মহিলাদের জন্য মাসে ২ হাজার ৫০০ টাকা দেওয়ার প্রকল্প গ্রহণ করেছে।
    মুখ্যমন্ত্রী আরও বলেছেন, বাজেটেই এই প্রকল্পের জন্য ৫ হাজার ১০০ কোটি টাকার সংস্থান রাখা হয়েছিল। মহিলা সমৃদ্ধি যোজনার জন্য একটি পোর্টাল তৈরি হবে এবং শীঘ্রই নাম নথিভুক্তির কাজ শুরু হবে। বাইট : রেখা গুপ্ত। এদিকে, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী মারলেনা বলেছেন, মহিলা সমৃদ্ধি যোজনার অন্তর্গত ২ হাজার ৫০০ টাকা করে দেওয়ার আজই তো দিন।
    ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্যারান্টি দিয়েছিলেন, নারী দিবসেই মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু, সেই টাকা এখনও কারও কাছে পৌঁছায়নি। তিনি উপহাস করে বলেন, দিল্লির সব মহিলা তো সকাল থেকে মোবাইল চেক করে চলেছেন। টাকা তো আসেনি।  বাইট : অতিশি।