
দীপাবলির আগেই দিল্লির বাতাসের গুণগত মান মান আরও খারাপ। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ড-র তথ্য বলছে, রবিবার সকালে অক্ষরধামের আশপাশে একিউআই ছিল ৪২৬।
এরই মধ্যে রবিবার সকালে আচমকাই নয়াদিল্লি রেল স্টেশনে হাজির হয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পাশাপাশি ছুটির সকালে স্টেশনে গিয়ে কথা বলেছেন যাত্রীদের সঙ্গে। উৎসবের মরশুমে যাত্রী সংখ্যা বাড়ছে। তাই পরিষেবা সংক্রান্ত কোনও সমস্যা রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই সারপ্রাইজ ভিজিট করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নতুন দিল্লি রেল স্টেশনের কন্ট্রোল রুমেও যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যেখানে সিসিটিভি নেটওয়ার্কের মাধ্যমে নিরাপত্তা এবং যাত্রীদের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন।
কথা বলেন রেলের আধিকারিকদের সঙ্গেও। দিল্লিতে বাতাসের গুণগত মানের সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স ভয়ানক পর্যায়ে পৌঁছেছে। শুধু তা-ই নয়, গ্রেটার নয়ডা, গাজ়িয়াবাদের বাতাসের গুণগত মানও ভয় ধরানোর মতোই। প্রতি বছরই এই সময় বাতাসের দূষণ নিয়ে উৎকণ্ঠায় থাকেন দিল্লিবাসী। তবে এ বার দীপাবলির আগে থেকেই রাজধানীর বায়ুদূষণ চিন্তায় ফেলেছে।






