গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National উন্নতি হলেও ‘খারাপ’ শ্রেণিতে দিল্লির বাতাস

    উন্নতি হলেও ‘খারাপ’ শ্রেণিতে দিল্লির বাতাস

    0
    88
    ছবি সৌজন্যে : এক্স
    দীপাবলির পর থেকেই দিল্লিতে বায়ু দূষণের মাত্রা নিয়ে উদ্বেগ বাড়ছে। স্বস্তির খবর হলো ধীরে উন্নত হচ্ছে দিল্লির বাতাসের মান। বায়ুর গুণমান সূচক অনুসারে শনিবার দিল্লির বায়ু দূষণ খুব খারাপ থেকে খারাপ শ্রেণিতে উন্নিত হয়েছে। সঙ্গে আরও জানানো হয়েছে, বাতাসের মান সামান্য ভালো হলেও এখনই বিপদ কাটছে না।
    আনন্দ বিহারে পরিস্থিতি বিপজ্জনক, উদ্বেগে প্রশাসন পুরোনো দিল্লি এবং সংলগ্ন এলাকাগুলির মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি আনন্দ বিহারের। কেন্দ্রের তথ্য অনুযায়ী, সেখানে বায়ুর গুণমান সূচক ৪১৫, যা বিপজ্জনক শ্রেণির অন্তর্ভুক্ত। এ ছাড়াও, রাজধানীর মোট সাতটি পর্যবেক্ষণ কেন্দ্রে একিউআই খুব খারাপ শ্রেণিতে রেকর্ড করা হয়েছে। সিপিসিবি-এর মানদণ্ড অনুযায়ী, ৪০১ থেকে ৫০০ পর্যন্ত একিউআই-কে বিপজ্জনক বলে গণ্য করা হয়।
    উল্লেখ্য, দিল্লিতে ইতিমধ্যেই ঠান্ডা পড়তে শুরু করেছে। মৌসম ভবন জানিয়েছে, বর্তমানে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০ দশমিক ৩ ডিগ্রি কম অর্থাৎ ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।