ভয়ানক পর্যায়ে দিল্লি দূষণ, বিলম্ব বিমান-ট্রেন 

0
151
Delhi pollution at alarming levels, flights, trains delayed
Delhi pollution at alarming levels, flights, trains delayed
আবারও ভয়ানক পর্যায়ে পৌঁছেছে দিল্লির দূষণ মাত্রা।টানা আট দিন ধরে দিল্লির বাতাসের গুণগত মানের সূচক অতি ভয়ানক পর্যায়ে থাকার পর গত দু’দিন ধরে পরিস্থিতি কিছুটা শুধরে খারাপ পর্যায়ে উঠে এসেছিল।
কিন্তু শনিবারই পরিস্থিতি আবার বদলে গিয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড-এর তথ্য অনুযায়ী, রাজধানীর ৩৯টি দূষণ পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ২৮টির রিপোর্ট বলছে, ওই কেন্দ্রগুলির আশপাশের এলাকায় বাতাসের গুণগত মানের সূচক ৪০০ ছাড়িয়ে গিয়েছে। অর্থাৎ ভয়ানক পর্যায়ে পৌঁছেছে। বাকি ১১টি কেন্দ্রে বাতাসের গুণগত মানের সূচক ৪০০-র নীচে। অর্থাৎ খুব খারাপ।শনিবার সবচেয়ে খারাপ পরিস্থিতি ওয়াজিরপুরের। তারপর জাহাঙ্গিরপুরী, আলিপুর, আনন্দ বিহার, চাঁদনি চওক। তবে কিছুটা শুধরেছে বিমানবন্দর, আইটিও, লোঢী রোডের মতো কয়েকটি জায়গার বাতাস। দূষণ তো আছেই, তার সঙ্গে পাল্লা দিচ্ছে ধোঁয়াশাও। গত এক সপ্তাহেরও বেশ সময় ধরে রাজধানীর সকাল ধোঁয়াশায় মোড়া থাকছে।
দৃশ্যমানতা নেমে যাওয়ায় সড়ক, বিমান এবং রেল পরিষেবাও মাঝেমধ্যে ব্যাহত হচ্ছে। দিল্লি থেকে দূরপাল্লার ট্রেনগুলি দেরিতে ছাড়ছে। দিল্লিগামী ট্রেনগুলিও দেরিতে ঢুকছে।
ছবি  সৌজন্যে : এক্স