গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National বিশ্বের সর্বোচ্চ দূষণের মাত্রা ছাড়াল দিল্লি

    বিশ্বের সর্বোচ্চ দূষণের মাত্রা ছাড়াল দিল্লি

    0
    118

    শব্দ বাজির তাণ্ডবে দীপাবলির পরেই বিশ্বের সর্বোচ্চ দূষণের মাত্রা ছাড়িয়েছে দিল্লি। দীপাবলির দিন সকালের পরে শনিবার সকালেও দিল্লি ঢেকেছিল ধোঁয়াশায়।

    দিল্লির দূষণ চরমতম মাত্রায় পৌঁছে গিয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে দূষণের মাত্রা ছিল ৩৬২। গন ধোঁয়াশার জেরে রাজধানীর দৃশ্যমানতা প্রায় শূন্যে এসে ঠেকেছে সকালে। দূষণের কথা মাথায় রেখেই আতশবাজির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। কিন্তু সেই আদেশকে বুড়ো আঙুল দেখিয়ে বাজি ফাটিয়েছে স্থানীয় বাসিন্দারা। ফলে দিল্লিতে বাতাসের গুণগত মান আরও খারাপ পর্যায়ে পৌঁছেছে। দিল্লি, নয়ডা, গুরুগ্রাম, ফরিদাবাদ এবং গাজিয়াবাদেও দূষণের প্রভাব পড়েছে অনেকটাই। দীপাবলির দিন দিল্লির বাতাসে দূষণের মাত্রা ৯৯৯-এ পৌঁছে গিয়েছিল। যা দিল্লি এবং এনসিআরের বেশ কয়েকটি অংশে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

    ছবি  সৌজন্যে : এক্স