গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International সংখ্যালঘু নেতা খুনে দিল্লির তির, পাল্টা ঢাকার

    সংখ্যালঘু নেতা খুনে দিল্লির তির, পাল্টা ঢাকার

    0
    126
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বাংলাদেশের দিনাজপুরে সংখ্যালঘু নেতা ভবেশচন্দ্র রায়ের হত্যার ঘটনা ঢাকার উদ্দেশ্যে কড়া মন্তব্য করেছে দিল্লি। ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে পোস্টে লিখেছেন, আরও একবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে হিন্দু সহ সকল সংখ্যালঘুদের সুরক্ষার দায়িত্ব পালনের কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। কোনও অজুহাত, কোনও পার্থক্য না করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
    সেই বিবৃতির পাল্টা দিয়েছে ঢাকা। ইউনূস সরকারের মুখপাত্র শফিকুল আলম জানিয়েছেন, ভবেশচন্দ্র রায়ের মৃত্যুকে অন্তর্বর্তী সরকারের সংখ্যালঘুদের ধারাবাহিক নির্যাতনের অঙ্গ হিসাবে দেখানো হচ্ছে। এটা ভিত্তিহীন দাবি। বাংলাদেশে ধর্মনির্বিশেষে তার সব নাগরিককেই রক্ষা করে। সেই সঙ্গে শফিকুলের আরও বক্তব্য, ভবেশচন্দ্র রায় তাঁর পূবপরিচিত কয়েকজন ব্যক্তির সঙ্গে বেরিয়েছিলেন।
    তার পরিবারের কেউ সেই ঘটনাকে সন্দেহজনক বলে অভিযোগ করেননি। ময়নাতদন্তের দেহে আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। ভিসেরা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। ভিসেরা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী পদক্ষেপ করা হবে।