
মেদিনীপুরের বিপ্লবীদের সন্ত্রাসবাদী জঙ্গি তকমা দিয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। অজান্তে নয়, ইচ্ছাকৃতভাবে ইতিহাসের বিকৃতি ঘটানো হয়েছে। আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। ২০২৩ সালেও একই ঘটনা ঘটেছে। ইতিহাস বিভাগের প্রধান নির্মল কুমার মাহাত তৃণমূলের শিক্ষক সংগঠন ওয়েবকুপার সদস্য।
তাঁর অভিযোগ বারবার ভুল করার পরেও নির্মল কুমার মাহাত-র বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। উল্টে তাঁকে তৃণমূলের শিক্ষক সংগঠন ওয়েবকুবার জয়েন্ট সেক্রেটারি করে দেওয়া হয়েছে। এদিকে প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী উল্লেখ করা নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন মেদিনীপুর আদালতের আইনজীবীরা।
ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন তাঁরা। কোনও ব্যবস্থা না হলে উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন আইনজীবীরা।






