নাবালিকার শ্লীলতাহানি, গ্রেফতার ডেলিভারি বয়

0
288
ছবি সৌজন্যে : নিজস্ব
অনলাইনে বুক করা জিনিস ডেলিভারি দিতে গিয়ে এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে শ্রীরামপুরে। ওই ঘটনায় অভিযুক্ত ডেলিভারি বয়কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, একটি পরিবার অনলাইনে কিছু জিনিস অর্ডার করেছিলেন।
বুধবার ডেলিভারি দিতে ওই বাড়িতে যান সংস্থার ডেলিভারি বয়। সে সময় বাড়িতে নাবালিকা একাই ছিল। অভিযোগ, সেই সুযোগে ডেলিভারি বয় ঘরে ঢুকে তার শ্লীলতাহানি করে ও হুমকিও দেয়। যদিও নাবালিকা ভয় না পেয়ে তার মাকে ফোন করে ঘটনার কথা জানায়। শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। পুলিশ তদন্তে নেমে তাকে গ্রেফতার করে পকসো আইনে মামলার রুজু করেছে।
ঘটনা জানতে পেরে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করে মানুষকে সতর্ক করেন এবং সোশ্যাল মাধ্যমে পোস্ট করেন। তিনি লেখেন, সন্তান একা থাকলে বাড়িতে কোনও ডেলিভারি কর্মীকে আসার অনুমতি দেবেন না।