
খোদ সল্টলেকে ডেলিভারি বয়কে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। বর্ষবরণের রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাঁর বন্ধুরাই পিটিয়ে মেরেছে বলে অভিযোগ পরিবারের।
বছর ২৬-র সুব্রত মাঝি সল্টলেকের মহিষবাথানে উদয়নপল্লির বাসিন্দা। পরিবারের অভিযোগ ৩১ তারিখ রাতে সুব্রতকে তাঁর বন্ধুরাই ফোন করে ডাকে। কিন্তু বেশি রাতেও বাড়ি না ফেরায় খোঁজখবর শুরু করেন পরিবারের লোকজন। ফোনেও যোগাযোগ করা যাচ্ছিল না। পরেরদিন গুরুতর জখম অবস্থায় সুব্রত মাঝিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে তাঁর মৃত্যু হয়। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগের প্রেক্ষিতে কয়েজন বন্ধুকে আটক করে জেরা শুরু করেছে পুলিশ।
তবে কী কারণে এই হত্যা তা স্পষ্ট নয়। কার ফোন কল পেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন সুব্রত। কারাই বা তাঁকে মারধর করেছে। পুরোটাই খতিয়ে দেখছে পুলিশ।









