
শেষদফায় ৪ বিধানসভা কেন্দ্রের ৭৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি উঠতেই এবার ওই এলাকায় গিয়ে স্কুটিনির নির্দেশ দিয়েছেন জ্ঞানেশ কুমার। রাজ্যের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে ফোন করে নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।
যে যে বুথে পুনর্নির্বাচনের অভিযোগ উঠেছে সেখানে গিয়ে বুথগুলো সরেজমিনে খতিয়ে দেখতে ইতিমধ্যেই ডায়মণ্ডহারবারে গিয়েছেন সুব্রত গুপ্ত। তার রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন নির্বাচন কমিশন। যে ৪ বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি উঠেছে সেগুলো সবকটাই দক্ষিণ ২৪ পরগনা জেলার। এরমধ্যে তিনটি তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মণ্ডহারবারে।
রাজ্যের যে ৭৭টি বুথে পুননির্বাচনের আবেদন জানানো হয়েছে তারমধ্যে ফলতারই রয়েছে ৩২টি বুথ, এছাড়া ডায়মণ্ডহারবারে ২৯, মগরাহাট পূর্ব বিধানসভার ১৩ এবং বজবজের ৩টি বুথ রয়েছে। এরমধ্যে ফলতা, ডায়মন্ডহারবার, বজবজ বিধানসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের অন্তর্গত।






