
কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্যে এবার মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ-কে অপসারণের দাবি তুলেছেন সেনা অফিসারের পরিবারের লোকজন।
এবিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শহ এবং কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা। সম্প্রতি সোফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদীদের বোন বলেছিলেন বিজয় শাহ। সোফিয়ার এক ভাই বলেছেন, তাঁর দিদি দেশের কন্যা, ভারতীয় সেনার কন্যা। ও দেশের জন্যেই বাঁচে। মন্ত্রী বিজয় শাহের মন্তব্যের কোনও ক্ষমা হয় না।
মধ্যপ্রদেশের ছতরপুরের বাসিন্দা সোফিয়া। স্থানীয় বিজেপি নেতৃত্ব তাঁর পরিবারের পাশেই আছে। সেখানে তাঁদের বাড়িতে ইতিমধ্যেই স্থানীয় বিজেপি নেতৃত্ব গিয়েছেন এবং পরিবারের সঙ্গে কথা বলে মন্ত্রী বিজয় শাহের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন।
