
রতন টাটাকে ভারত রত্ন দেওযার দাবি উঠেছে মহারাষ্ট্র সরকারের তরফ থেকে। এই মর্মে একনাথ শিন্ডের নেতৃত্বে মারাঠা ক্যাবিনেটে একটি প্রস্তাবনা পাশ করানো হযেে। পাশাপাশি জানানো হযেে, এই নিযে কেন্দ্রীয সরকারের কাছে আবেদন জানানো হবে।
শিবসেনা নেতা রাহুল কুনাল একনাথ শিন্ডেকে চিঠি লিখে জানিয়েছেন রতন টাটাকে ভারত রত্ন দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আবেদন করতে। ভারতরত্ন এমন একজন মানুষের প্রাপ্য যিনি নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে গিয়েছেন। সত্ভাবে মানুষের জন্য কাজ করেছেন। দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারত রত্ন। পদ্মভূষণ সম্মানে রতন টাটাকে সম্মানিত করা হলেও ভারত রত্ন দেওযা হয়নি। তাই এবার তাঁকে সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়ার আর্জি সরকারের।








