রাহুল-র নাগরিকত্ব-সাংসদ পদ খারিজের দাবি

0
25
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নাগরিকত্ব বাতিলের আবেদন জমা পড়েছে এলাহাবাদ হাইকোর্টে। রাহুলের ভারতের নাগরিকত্ব বাতিল করতে আবেদন জানিয়েছেন আইনজীবী অশোক পান্ডে এবং দন্ত চিকিৎসক রাজনেশ কুমার সিং।
শুধু তাই নয়, লোকসভা সদস্যতাও বাতিল করার দাবি তুলেছেন তাঁরা। এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে রাহুলের নাগরিকত্ব বাতিলের আবেদন জমা পড়েছে। রাহুল রায়বরেলী থেকে সাংসদ পদটি ধরে রাখার যোগ্য নন বলে, তাঁর সাংসদ পদও বাতিলের আবেদন জানানো হয়েছে আদালতে।
বিচারপতি শেখর সরাফ এবং বিচারপতি অবধেশ কুমার চৌধরি মামলার শুনানি করবেন। আবেদনকারীদের দাবি, ২০০৩ সালের ২১ অগাস্ট ব্রিটেনে শীর্ষক একটি সংস্থাটি গড়ে ওঠে, ব্রিটেনের রেকর্ডে সেই সমস্থার ডিরেক্টর এবং অন্যতম শেয়ার হোল্ডার হিসেবে নাম রয়েছে রাহুল গান্ধীর। আবেদনপত্রে বলা হয়, ওই সংস্থা সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইট পরিষ্কার বোঝা যাচ্ছে রাহুল গান্ধী ব্রিটেনের নাগরিক।