গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National চাহিদা বৃদ্ধি ভারতীয় ‘মাল্টি ব্যারেল রকেট লঞ্চার’ পিনাকার 

    চাহিদা বৃদ্ধি ভারতীয় ‘মাল্টি ব্যারেল রকেট লঞ্চার’ পিনাকার 

    0
    34
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    আন্তর্জাতিক অস্ত্র বাজারে ক্রমশই চাহিদা বাড়ছে ভারতে তৈরি পিনাকা’র। মধ্য এশিয়ার দেশ আর্মেনিয়ার পরে এ বার পশ্চিম ইউরোপের দেশ ফ্রান্স দেশীয় প্রযুক্তিতে তৈরি এই মাল্টি ব্যারেল রকেট লঞ্চার কেনার আগ্রহ প্রকাশ করেছে বলে প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে দাবি।

    ১৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর বৈঠকে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনার সময় এমন প্রস্তাব এসেছে। ওই বৈঠকেই ভারতীয় বায়ুসেনার জন্য আরও ১১৪টি রাফাল যুদ্ধবিমানের বরাত দিয়েছে নয়াদিল্লি।

    ইতিমধ্যেই ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা-র নকশায় আর্মেনিয়ার জন্য পিনাকা তৈরি করেছে মহারাষ্ট্রের নাগপুরের সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেড। ডিআরডিও-র প্রযুক্তিগত সহায়তায় ভারতীয় সেনার জন্য দু’ধরনের পিনাকা বানাচ্ছে ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড এবং মিউনিশন্‌স ইন্ডিয়া লিমিটেড।