গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports দেম্বেলেই ব্যালন ডি’অরের দাবিদার : এনরিকে

    দেম্বেলেই ব্যালন ডি’অরের দাবিদার : এনরিকে

    0
    157
    ছবি সৌজন্যে : এক্স

    মিউনিখে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে প্রথম ইউরোপ সেরার চ্যাম্পিয়নশিপ জিতেছে পিএসজি। ফাইনালে উসমান দেম্বেলে গোল করতে না পারলেও, তার অসাধারণ খেলার জন্য পিএসজির কোচ লুইস এনরিকে তাকে প্রশংসায় ভাসিয়েছেন। এনরিকের মতে, এবারের ব্যালন ডি’অর পাওয়ার সেরা প্রার্থী হলেন দেম্বেলে।

    ম্যাচ শেষে এনরিকে বলেছেন, সবাই ব্যালন ডি’অর নিয়ে আলোচনা করছে, আমার মতে এটি দেম্বেলের পাওয়া উচিত।শুধু গোল নয়, আজ তিনি কীভাবে ডিফেন্ড করলেন, কীভাবে দলের হয়ে লড়াই করলেন,তা দেখেই বোঝা যায় তিনি কতটা অনন্য। সে একজন নেতা, বিনয়ী এবং দেম্বেলে আজ দারুণ ডিফেন্ড করেছে। কোনো সন্দেহ নেই, সে এটি পাওয়ার যোগ্য।

    ম্যাচ শেষে দলের প্রশংসাও ঝরেছে এনরিকের কণ্ঠে। তিনি বলেছেন, আমার দল অসাধারণ খেলেছে। ইন্টার মিলানের চাপে থাকা সত্ত্বেও দেম্বেলের প্রেসিং ছিল অসাধারণ। সে তাদের নিঃশ্বাস ফেলারও সুযোগ দেয়নি। আমরা যখনই সুযোগ পেয়েছি, গোল করেছি।