
এক-দু’টো কেস এমন দেওয়া হবে, যাতে করে গণতন্ত্রের কাঠগড়ায় ঝুলিয়ে দেবেন। বেথুয়াডহরির জনসভা থেকে বিজেপির বিরুদ্ধ সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল নেত্রী বলেছেন, বিজেপি সবথেকে বড় অনুপ্রবেশকারী। বেশি কথা না বলাই ভাল। বিজেপির সঙ্গে কমিশনের যোগের অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল গিয়েছিলেন রবিবার। নাম না করে তাঁর কথা উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, নন্দীগ্রামে কমিশনার গিয়েছিলেন দেখেছেন। সঙ্গে বিজেপির লোকজন ছিল। তা হলে প্রমাণ হয়ে গেল বিজেপির সঙ্গে কমিশনের যোগ আছে। মহিলাদের উদ্দেশে মমতা বলেছেন, যদি কেউ ভোট আটকায়, মেয়েরা হাতে ঝাড়ু রাখতে হবে। রাস্তা ঝাঁট দিতে দিতে যাবেন।
কিন্তু অধিকার ছাড়বেন না। নাম কেটে অধিকার ছেঁটে কিছু করতে পারবে না বিজেপি।
