গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International ‘ডেমোক্র্যাট’ তুলসী গোয়েন্দা প্রধান ট্রাম্পের 

    ‘ডেমোক্র্যাট’ তুলসী গোয়েন্দা প্রধান ট্রাম্পের 

    0
    135

    মার্কিন কংগ্রেসের প্রাক্তন ডেমোক্র্যাট সদস্য তুলসী গ্যাবার্ডকে দেশের গোয়েন্দা বিভাগের নতুন প্রধান ,ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স নিয়োগ করেছেন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তুলসী নাম দেখে অনেকে তাকে ভারতীয় বংশোদ্ভূত ভেবে ভুল করেন।

    কিন্তু তার সঙ্গে ভারতের কোনও সম্পর্ক নেই। ২০২২ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী কার্যকলাপের অভিযোগ তুলে ডেমোক্র্যাটিক পার্টি ছেড়েছিলেন। তার আগে ২০২০ সালে বাইডেনের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে শামিল হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ডেমোক্র্যাটিক পার্টির অন্দরে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছিলেন তুলসী।তাঁর বাবা ক্যাথলিক, আর মা হিন্দু ধর্মে কনভার্ট হয়েছিলেন। মেয়েও হিন্দু ধর্ম গ্রহণ করেছেন।খবর,অগস্টে ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রচার সংক্রান্ত বিষয় নিয়ে একটি বৈঠক হয়েছিল। সেখানে হাজির ছিলেন তুলসী। তার পরে জল্পনা তৈরি হয়েছিল প্রেসিডেন্ট ভোটে রানিং মেট হিসাবে তাকে বেছে নিতে পারেন ট্রাম্প। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।

    তবে গোয়েন্দা কর্তার মতো গুরুত্বপূর্ণ পদে তুলসীকে মনোনীত করেছেন তিনি। আর ফ্লোরিডা প্রদেশ থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য ম্যাট গিৎজকে অ্যাটর্নি জেনারেল পদেও মনোনীত করেছেন ট্রাম্প।

     

    ছবি  সৌজন্যে : এক্স