
ক দিন আগে,৫ মার্চ কংগ্রেসে ইতিহাসের দীর্ঘতম ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সে সময় নানা ইস্যুতে বক্তব্য রাখার সময় বাইডেন প্রশাসনের তুমুল সমালোচনা করেন তিনি।এতেই ক্ষেপে যান বিরোধীদলীয় ডেমোক্রেটরা। জানান পালটা প্রতিক্রিয়া। হাতে প্ল্যাকার্ড উঁচু করে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তারা।ট্রাম্প প্রশাসনের কার্যকলাপে বিভিন্নভাবে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন ডেমোক্রেট আইনপ্রণেতারা।
এবার ডেমোক্রেটদের এই আচরণের প্রতিক্রিয়ায় তাদেরকে পাগলদের দল বলে আখ্যা দিয়েছে ট্রাম্প প্রশাসন।এমনকি দলটি ঘৃণা ছড়াতে পছন্দ করে বলেও জানিয়েছে দেশটির বর্তমান সরকার। খবরে বলা হয়েছে, হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেছেন, ডেমোক্র্যাটরা নিজেদের পাগলামি প্রকাশ করেছে।
দলটি আমেরিকাকে শেষ করতে চায়।তিনি আরও বলেছেন, ডেমোক্র্যাটদের আচরণ ছিল সম্পূর্ণ অসম্মানজনক। তারা নিজেদের অস্বাভাবিকভাবে তুলে ধরছিল। প্রেসিডেন্টের ভাষণে এটি ছিল একটি লজ্জাজনক মুহূর্ত।
