জনবিন্যাস বদলই ভার‍তের সবচেয়ে বড় সমস্যা : মোদী 

0
163
ছবি সৌজন্যে : সংগৃহীত
অনুপ্রবেশ নয়, বর্তমান ভারতের ঐক্যের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল জনবিন্যাসের পরিবর্তন। আরএসএসের শতবার্ষিকী অনুষ্ঠান এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তাঁর কথায়, বৈচিত্র্যের মধ্যে ঐক্যসাধনের আদর্শ ভারতের আত্মায় রয়েছে। কিন্তু জাতপাত, ভাষা, আঞ্চলিকতা, উগ্রপন্থার দ্বারা যে বিভেদ তৈরি হয় তা ভারতকে দুর্বল করে দেবে। জনবিন্যাস বদল নিয়ে স্বাধীনতা দিবসের ভাষণেও সুর চড়িয়েছিলেন প্রধানমন্ত্রী।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে বুধবার নয়া ডাক টিকিট ও মুদ্রা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ও আরএসএস শীর্ষকর্তাদের উপস্থিতিতে এই অনুষ্ঠান হয়।