কৃষক-শ্রমিক হত্যার অস্ত্র নোটবন্দি-জিএসটি : রাহুল 

0
104
কৃষক-শ্রমিকদের হত্যার জন্য প্রধানমন্ত্রীর অস্ত্র নোটবন্দি-জিএসটি। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
ঝাড়খণ্ডের জামশেদপুরে এক সভায় রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন পুঁজিবাদীদের পুঁজি দেন, যারা বিদেশে বিনিয়োগ করেন।সাধারণ মানুষদের সন্তানদের জন্য প্রধানমন্ত্রী কত টাকার ঋণ মকুব করেছেন। একটা টাকাও নয়। কিন্তু তিনি আদানি, আম্বানির মত ২৫ জন ব্যক্তিকে ১৬ লাখ কোটি টাকার ঋণ মকুব করেছেন। কংগ্রেস এবং ইন্ডিয়া জোট প্রতিশ্রুতি দিচ্ছে বিলিনিয়ার শিল্পপতিদের যে টাকা এনডিএ সরকার দিচ্ছে, সেই টাকা মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে।কংগ্রেস নেতা আরও বলেছেন,প্রধামন্ত্রীর নীতি ভারতে বেকারত্বের জন্য দায়ী। নোটবন্দি, জিএসটি দরিদ্র, কৃষক এবং শ্রমিকদের হত্যা করার অস্ত্র।
বিজেপি-আরএসএস জাতি-ভাষার ভিত্তিতে ভারতকে ভাগ করার রাজনীতি করছে। কংগ্রেস ভারতের সংবিধান রক্ষা করতে চায়। অন্যদিকে, বিজেপি-আরএসএস সংবিধানকে ধ্বংস করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
ছবি  সৌজন্যে :  এক্স