রাস্তায় সিলিন্ডার রেখে গ্যাস বিক্ষোভ আসনসোলে

0
217
ছবি সৌজন্যে : নিজস্ব

রান্নার গ্যাস না পেয়ে আসানসোলে জিটি রোডের ওপর সিলিন্ডার রেখে অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। বিক্ষোভকারীদের অভিযোগ এঁদের কেউ একমাস আগে বুক করেছেন, কেউ আবার এক সপ্তাহ আগে।

উপভোক্তাদের কারও কারও মোবাইলে ডেলিভারির ওটিপি চলে এসেছে। অথচ তারা গ্যাসের ডেলিভারি পাননি। গ্যাস অফিসে এসে কোনও সদুত্তর না পাওয়ার পরে স্থানীয় পুলিশ ফাঁড়িতে ও যোগাযোগ করে বলে অভিযোগ। এরপরেই আসানসোলের ব্যস্ততম রাস্তা রাস্তা জিটি রোড অবরোধ শুরু করেন গ্রাহকরা।

রাস্তার ওপর গ্যাস সিলিন্ডার রেখে বিক্ষোভ দেখাতে থাকেন। এরপর আসানসোল দক্ষিণ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।