
পুজোর মুখে ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে সতর্ক করেছেন মেয়র ফিরহাদ হাকিম। এখনও পর্যন্ত ৫০৯ জন ডেঙ্গি আক্রান্তের খবর মিলেছে।
যা আগে ছিল ৩৭০। কেস বেড়েছে ৭৪টি। যে কারণে সচেতনতামূলক প্রচারে আরও জোর দেওয়ার কথা বলেছেন মেয়র। বিশেষ করে কনস্ট্রাকশন সাইট, বাড়ির ছাদ, লিফটের তলায় নজরদারি রাখতে হবে। এজন্য কাউন্সিলরদের তৎপর হতে বলেছেন ফিরহাদ হাকিম তিনি আরও বলেছেন ৭ দিন লাগাতার ভিজিট করতে হবে।
এই সময় হচ্ছে ডেঙ্গি বাড়ার সময় মানুষ এ ব্যাপারে যতদিন সচেতন হবে না ততদিন লাগাম টানা যাবে না। এবছর ডেঙ্গি সংক্রমণের নিরিখে শহরের ৭টি ওয়ার্ডকে চিহ্নিত করা হয়েছে।






