জোড়াবাগানে ডেঙ্গিতে যুবকের মৃত্যু, মানতে নারাজ ফিরহাদ

0
143

কলকাতার জোড়াবাগানে ডেঙ্গি আক্রান্ত যুবকের মৃত্যু হয়েছে। যদিও মেয়র ফিরহাদ হাকিমের দাবি ডেঙ্গির কোনোও টেস্টই করা হয়নি। স্বাস্থ্যভবনকে তদন্তের কথা বলা হয়েছে।

শুক্রবার রাতে জ্বর নিয়ে আর জি কর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল জোড়াবাগানের যুবককে। গভীর রাতে হাসপাতালেই মৃত্যু হয়েছে বিট্টু’ সিং নামে বছর ৩৬-র ওই যুবকের। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ হয়েছে।  এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম অভিযোগ করেছেন আর জি কর হাসপাতালে টেস্ট না করেই ডেঙ্গির কথা উল্লেখ করা হয়েছে। তাঁর দাবি আইজিএম রিপোর্টে ডেঙ্গির উল্লেখ ছিল না। তারপরেও জ্বর নিয়ে ভর্তি করা হয়েছিল। মুখে ডেঙ্গি বললেই তো আর ডেঙ্গি হয় না। টেস্ট করতে হয়। বিষয়টি নিয়ে স্বাস্থ্যভবনকে রিপোর্ট দিতে বলা হয়েছে।

অক্টোবর পর্যন্ত যা রিপোর্ট তাতে সর্বাধিক ডেঙ্গি আক্রান্ত মুর্শিদাবাদে। সেখানে ৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। এরপরে রয়েছে উত্তর ২৪ পরগনা, মালদা। তালিকার ৭ নম্বরে রয়েছে কলকাতা।

ছবি  সৌজন্যে : নিজস্ব