গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata লাফিয়ে বাড়ছে ডেঙ্গি-ম্যালেরিয়া, নিয়ন্ত্রণেই, দাবি ফিরহাদের

    লাফিয়ে বাড়ছে ডেঙ্গি-ম্যালেরিয়া, নিয়ন্ত্রণেই, দাবি ফিরহাদের

    0
    112
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    রাজ্যে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এর সঙ্গে দোসর ম্যালেরিয়া। ২ দিনে ৩ জনের মৃত্যু ডেঙ্গিতে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী ৪ নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৩ হাজারেরও বেশি।

    ডেঙ্গির পাশাপাশি রাজ্যে বেড়েছে ম্যালেরিয়াও। অগাস্ট পর্যন্ত রাজ্যে প্লাসমোডিয়াম ভাইভাক্স ম্যালেরিয়ায় ৯১১৬ জন। প্লাসমোডিয়াম ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ২১২৩ জন। আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি রাজ্যের ৮ জেলায়। এই পরিস্থিতিতে রাজ্যের মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিমের দাবি আগেরবারের থেকে এবার ৪২ শতাংশ কম ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা। পাশাপাশি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৯২ শতাংশ কম কলকাতায় গতবারের থেকে।

    ফিরহাদ হাকিমের দাবি গ্রামাঞ্চলে উন্নয়ন হয়েছে বটে কিন্তু যতক্ষণ পর্যন্ত মানুষ সচেতন হবেন ততদিন ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রাদুর্ভাব থাকবে। একইসঙ্গে আবহাওয়ার খামখেয়ালিপনাও  এরজন্য দায়ী।