ভিটামিনের অভাবে দাঁতে সমস্যা

0
219
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

শরীরে কোনো ভিটামিনের অভাব হওয়াই স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। এর মধ্যে ভিটামিন সি- এর ঘাটতি দেখা দিলে দুর্বল হয়ে পড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা। তার ফলে একাধিক সমস্যা দেখা দিতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে সহজে এবং ঘন ঘন অসুস্থ হয়ে পড়বেন আপনি।

সংক্রমণে আক্রান্ত হয়ে যাবেন দ্রুত।আসলে,ভিটামিন সি-এর অভাব স্বাস্থ্যের এই অবনতিগুলো সবার আগে ঘটিয়ে ফেলে। এ ছাড়া দাঁত ও দাঁতের মাড়ির ক্ষেত্রেও ভিটামিন সি-এর অভাব বেশ ভালোরকম প্রভাব ফেলে। একাধিক সমস্যা দেখা যায় দাঁত ও মাড়িতে।ভিটামিন সি-এর অভাব শরীরে থাকলে দাঁত ও মাড়ির স্বাস্থ্যের কিভাবে অবনতি হয়। অনেকসময়েই দেখা যায় দাঁত ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত পড়ছে। এই সমস্যা অবহেলা করবেন না। ভিটামিন সি-এর ঘাটতি থাকলে এই সমস্যা দেখা যাবে। মাড়ি থেকে রক্ত পড়লে ভিটামিন সি-এর পরিমাণ শরীরে ঠিক মাত্রায় পড়ছে কি না, সেদিকে নজর দিন।ভিটামিন সি-এর অভাব শরীরে থাকলে দাঁত ব্রাশ করার সময় যদি একটুও জোরে চাপ পড়ে যায় তাহলে রক্ত বের হতে পারে। তাই এমনিতেও কখনোই ঘুব জোরে ঘষে কিংবা চাপ দিয়ে দাঁত ব্রাশ করবেন না। এ ছাড়া মাড়ি পরিষ্কারের সময় ব্রাশ ব্যবহার করবেন না। পাশাপাশি,ভিটামিন সি-এর ঘাটতি থাকলে মাড়ি থেকে রক্ত পড়তে পারে। এর পাশাপাশি মাড়িতে ক্ষত হতে পারে, এমনকি ঘা হতে পারে। তাই দাঁত ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত পড়ার এই সমস্যা একেবারেই অবহেলা করবেন না।ভিটামিন সি সমৃদ্ধ একটাই সাইট্রাস ফল প্রতিদিন খেতে পারলেই ঘাটতি অনেকটা কমে যাবে। উপকার পাবেন আপনি। যেকোনো লেবুজাতীয় ফল, কিছু না পেলে সাধারণ পাতিলেবু, এ ছাড়া গ্রেপফ্রুটস, তরমুজ, কমলালেবু – এসব ফল খেতে পারেন। এগুলোর সবকটিতেই প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা আমাদের শরীরের ভিটামিন সি-এর ঘাটতি কমাবে।

আর একটানা অনেক দিন ধরে মাড়ি থেকে রক্ত পড়লে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। শুধু ব্রাশ করার সময় নয়, শক্ত কিছু চিবিয়ে খাওয়ার সময়, কামড়ে খাওয়ার সময়েও মাড়ি থেকে রক্ত পড়তে পারে। তাই সতর্ক থাকুন।