বঞ্চনা-এসআইআর, প্রতিবাদ তৃণমূলের, পাল্টা 

0
76
ছবি সৌজন্যে : সংগৃহীত
গত কয়েকদিনের মতো বৃহস্পতিবার সংসদ চত্বরে ধর্না-বিক্ষোভ অব্যাহত রয়েছে তৃণমূল সাংসদদের। অধিবেশন শুরুর আগে সংসদের মকর দ্বারের সামনে সাদা কাগজ হাতে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল সাংসদরা। 
এ নিয়ে শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদরা। তৃণমূলের এই বিক্ষোভকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। সঙ্গে স্লোগান, বাংলার বকেয়া কবে মেটানো হবে নরেন্দ্র মোদী জবাব দাও। লোকসভা-রাজ্যসভা সব সাংসদই ওই বিক্ষোভে যোগ দেন। শাসকদলের বক্তব্য, তাঁদের দাবি যে বৈধ, সেটা অন্য বিরোধী দলগুলির সমর্থনেই স্পষ্ট।
রাজ্যের বকেয়া ইস্যু নিয়ে সমাজবাদী পার্টি বা কংগ্রেসের তেমন মাথাব্যাথা থাকার কথা নয়, তবু তারা প্রতিনিধি পাঠিয়েছেন। এতেই স্পষ্ট, এই ইস্যুর গুরুত্ব কতটা। এদিকে,পাল্টা এই নিয়ে আক্রমণ শানিয়েছে বিজেপি। বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য বলেছেন, অনেক অভিনব ধর্না করেছে তৃণমূল, যদিও তাতে তৃণমূলের প্রাতিষ্ঠানিক লুঠ লুকানো যাবে না।