গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata এসআইআর : নাগরিক মঞ্চের বিক্ষোভ-ডেপুটেশন 

    এসআইআর : নাগরিক মঞ্চের বিক্ষোভ-ডেপুটেশন 

    0
    633
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এসআইআর নিয়ে এবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে ডেপুটেশন জমা দিয়েছে ৫ সদ্যসের নাগরিক মঞ্চ।
    নাগরিক মঞ্চের অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার নামে ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ গরিব, দলিত, আদিবাসী, সংখ্যালঘু ও বাড়ি ছেড়ে বাইরে কাজ করতে যাওয়া গরিব মানুষদের নাম বাদ দেওয়া হচ্ছে। জবরদস্তি ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে, ঘুরপথে এনআরসি করে বেনাগরিক করার চক্রান্ত চলছে। ভোটাধিকার তথা নাগরিকত্ব হারানোর প্রবল বিপদের মুখে দাঁড়িয়ে জনগণ। এমনকি বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণও জমা করতে হবে বলা হচ্ছে। দেশের আইনবিধি অনুযায়ী, ইচ্ছে মতো কোনও জীবিত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার এক্তিয়ার ইলেকশন কমিশনের নেই, এমন কি কোনও ভোটারের নাগরিকত্ব যাচাই করা এক্তিয়ারও তাদের নেই। বেআইনি নাগরিক বা তথাকথিত অনুপ্রবেশকারী ঠেকানোর নাম করে আক্রমণ করা হচ্ছে দেশের গরিব, দলিত, আদিবাসী ও সংখ্যালঘু নাগরিকদের উপর। বাংলা থেকে কাজের খোঁজে যাওয়া শ্রমিকদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলছে ধরপাকড় ও অকথ্য নির্যাতন।