গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National বিমান দুর্ঘটনায় মৃত উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার

    বিমান দুর্ঘটনায় মৃত উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার

    0
    70
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মুম্বই থেকে বারামতী যাওয়ার পথে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। মৃত্যু হয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানে থাকা আরও পাঁচ যাত্রীর।
    সংশ্লিষ্ট আধিকারিকদের উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা। অজিতের এক ঘনিষ্ঠ সহযোগীও এই খবর সত্য বলে জানিয়েছেন। অন্যদিকে, বিভিন্ন সংবাদমাধ্যম ভারতের উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-কে উদ্ধৃত করে জানিয়েছে, বিমানে থাকা ছ’জনেরই মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বুধবার সকাল ৮ টা ৪৫ মিনিট নাগাদ মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে অবতরণ করার সময় তাঁর ব্যক্তিগত বিমানটি ভেঙে পড়ে। ওই বিমানেই ছিলেন শরদ পাওয়ারের ভ্রাতুষ্পুত্র তথা এনসিপি প্রধান অজিত পাওয়ার।
    ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। এই দুর্ঘটনার পর যে সমস্ত ছবি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, বিমানটি দাউদাউ করে জ্বলছে। আগুন নেবানোর চেষ্টা করছে দমকল। ঘটনাস্থলে গিয়েছে পুলিশও। এনসিপি সূত্রে খবর, জেলা পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের জন্য মুম্বই থেকে বারামতী যাচ্ছিলেন মহারাষ্ট্রের মহাজুটি সরকারের অন্যতম শরিক তথা উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।