জঙ্গলমহলের বাঘিনী এবার পুরুলিয়ার মান বাজারে

0
1064
ছবি সৌজন্যে : নিজস্ব

এবার পুরুলিয়ার মানবাজারে ঢুকেছে বাঘিনী জিনত। বারবার ডেরা বদলে নাজেহাল বনদফতর। রেডিও কলার ট্র‌্যাক করে জানা গিয়েছে টানা ৫ দিন বান্দোয়ানের রাইকা পাহাড়ে থাকার পর এখন মানবাজারের ২ নম্বর ডাঙ্গরডি বিট অফিস সংলগ্ন জঙ্গলে অবস্থান করছে জিনত।

ঠিক এই জঙ্গলের পাশেই রয়েছে জনবসতি। আর তাতেই চিন্তা বেড়েছে বনদফতরের। বাঘিনী যেহেতু পাহাড়ি এলাকা থেকে জঙ্গলে ঢুকেছে তাই ট্র‌্যাঙ্কুলাইজ করার চেষ্টা করছে বন দফতর।

ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাঘিনীকে খাঁচাবন্দি করার কাজে দক্ষ যে সব দল ওড়িশা এবং পশ্চিমবঙ্গে রয়েছে, তাদেরকেই ওই এলাকায় পাঠানো হয়েছে। তাঁদের সঙ্গে রয়েছে হুলাপার্টিও। এখনও জিনত ধরা না পড়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা।