
আবার প্যারোলে মুক্তি পেয়েছেন ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিং। হরিয়ানা সরকার তাঁকে ২১ দিনের জন্য জেলের বাইরে থাকার অনুমতি দিয়েছে।
জানুয়ারির শুরুতেও রাম রহিম ৩০ দিনের প্যারোলে মুক্তি পেয়েছিলেন। ২০২৪ সালের ২০ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত রাম রহিম মোট ১৪২ দিন প্যারোলে মুক্তি পেয়ে জেলের বাইরে ছিলেন। ২০০২ সালে রাম রহিমের ডেরার রাজ্য কমিটির সদস্য রণজিৎ সিং-র খুনের মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হলেও গত মে মাসে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট মুক্তি দিয়েছে রাম রহিমকে।
তবে আশ্রমের ভিতরে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে ২০১৭ সালে নিম্ন আদালতে ২০ বছরের সাজা খাটছেন ডেরা প্রধান। তাঁর বর্তমান ঠিকানা এখন হরিয়ানার রোহতকের সুনিয়া জেল। বুধবার সেই জেল থেকে বেরিয়ে তিনি সোজা চলে যান সিরসায় তাঁর ডেরার সদর দফতরে।
