গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National মধ্যরাতে সচিব বদল নিয়ে রাজ্যসভায় সরব ডেরেক , পাল্টা রিজিজু 

    মধ্যরাতে সচিব বদল নিয়ে রাজ্যসভায় সরব ডেরেক , পাল্টা রিজিজু 

    0
    27
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    মধ্যরাতে নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব বদল নিয়ে রাজ্যসভায় সরব তৃণমূলের সাংসদ ডেরেক ও ব্রায়েন। পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে ঘোষণা হয়েছে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ।
    নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণার পরেই লাগু হয়েছে আদর্শ নির্বাচনী আচরণ বিধি। নির্বাচন ঘোষণার পাঁচ ঘন্টার মধ্যেই প্রোটোকল মেনে বদল করা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব। সেই নিয়ে রাজ্যসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে এই নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও ব্রায়েন। পাশাপাশি তিনি আরও বলেন , নির্বাচন কমিশনের ক্ষমতা রয়েছে তারা প্রয়োগ করেছে। তিনি এটাও বলেছেন ,
    যে সাংসদরা নীল শার্ট পড়বে না সাদা শার্ট সেটা বলার ও কমিশনের ক্ষমতা রয়েছে। এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সাংসদ সারাদিনের জন্য ‘ওয়াক আউট’ করেছেন। পাল্টা সসংদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন , কোনো লিস্টিং ছাড়াই হঠাৎ এমনভাবে সংসদে প্রশ্ন তোলা যায়না। তৃণমূল কংগ্রেস বারংবার একই কাজ করেন। নির্বাচন চলাকালীন নির্বাচন কমিশন একটি স্বায়ত্তশাসিত সংস্থা। নির্বাচন সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের আছে।