
নন্দীগ্রাম নিয়ে যা প্রতিশ্রুতি দিয়েছেন, পালন করবেন। সংবিধানের নিয়ম অনুসারে নন্দীগ্রাম ছাড়লেন। বিধানসভায় শপথ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই কথাই বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আগামী পাঁচ বছর নন্দীগ্রামের মানুষকে কোনও অভাব বুঝতে দেবেন না। ভবানীপুর ও নন্দীগ্রামের মানুষকে তিনি ফের শুভেচ্ছা জানান। এরপর বলেছেন, সংবিধান অনুসারে একটি আসন ছাড়তেই হবে। সেজন্যই ভবানীপুরের বিধায়ক তিনি থাকছেন। নন্দীগ্রাম আসনটি তিনি ছেড়ে দিচ্ছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নন্দীগ্রামের সঙ্গে তিনি সবসময় আছেন। বিধায়ক না থাকার সময় থেকেই দীর্ঘ সময় ধরে তিনি নন্দীগ্রামের উন্নয়নের সঙ্গে তিনি জড়িয়ে।
তাঁর জায়গায় অন্য প্রতিনিধি বিজেপির তরফে প্রার্থী হবেন। সেই প্রতিনিধি জিতে এসে কাজ করবেন।





